অশ্বগন্ধা – 200 GM
৳ 800.00 Original price was: ৳ 800.00.৳ 650.00Current price is: ৳ 650.00.
অশ্বগন্ধার উপকারিতা ও ব্যবহারবিধি
অশ্বগন্ধা বা উইন্টারচেরী ( Winter cherry) কে বলা হয় আয়ুর্বেদ শাস্ত্রের নয়নমণি যার উপকারিতা হাতে গুণে শেষ করা যাবে না। প্রায় ৩০০০ বছর ধরে অশ্বগন্ধা একটি গুরুত্বপূর্ণ ঔষধি ভেষজ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এর বৈজ্ঞানিক নাম ওইদেনিয়া সোমনিফেরা (Withania Somnifera)। সোমনিফেরা একটি ল্যাটিন শব্দ যার অর্থ ঘুমের উপর প্রভাব বিস্তারকারী। অসাধারণ কার্যকারিতার জন্য অশ্বগন্ধাকে ইন্ডিয়ান জিনসেং হিসেবেও অভিহিত করা হয়। নিয়মিত খেলে অশ্ব বা ঘোড়ার মতো শক্তি বৃদ্ধি হয়।
ধারণা করা হয় অশ্বগন্ধার ব্যবহার শুরু হয়েছে আজ থেকে প্রায় ৬০০ খ্রিস্টাব্দ বা তারও আগে থেকে। এটি হল একটি ভেষজ উদ্ভিদ। বিজ্ঞানীরা জানিয়েছেন বর্তমানে মানবদেহে আয়ুর্বেদ শাস্ত্রের অবদান প্রচুর। অশ্বগন্ধা মূলত ক্লান্তি, নানা ধরণের ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করা সহ একাধিক পদ্ধতিতে কাজ করে। অশ্বগন্ধার আরেক নাম হল এডাপ্টোজেন, যার মানে হলো অশ্বগন্ধা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে।
অশ্বগন্ধার এত সব ধরণের গুণের কারণ হলো এতে উপস্থিত থাকা ফাইটোকেমিক্যাল উপাদান। শোনা যায় সঠিক পরিমাণে অশ্বগন্ধার ব্যবহার নাকি ক্যান্সারের ক্ষেত্রেও কার্যকরী ফলাফল দেয়। বর্তমানে এটি সবচেয়ে বেশি পাওয়া যায় ভারত, পাকিস্তান, স্পেন, আফ্রিকা, মধ্য প্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে। প্রাচীনকাল থেকেই এই গাছের ফল, বীজ, পাতা ও শিকড় আয়ুর্বেদিক ঔষুধ তৈরী করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখনও পর্যন্ত অশ্বগন্ধার নির্যাসে ৩৫ ধরণের ফাইটোকেমিক্যাল উপাদান আছে বলে জানা গেছে। অশ্বগন্ধায় উপস্থিত আছে অ্যালকালয়েড, স্ট্রেরয়ডাল ল্যাক্টনস, ট্যানিনস, স্যাপোনিনস এই সব উপাদান যা ক্যান্সার, স্ট্রেস, বার্ধক্যজনিত প্রভাব, যৌনক্ষমতা সংক্রান্ত ও প্রদাহ জনিত সমস্যার বিরুদ্ধে লড়তে সাহায্য করে। এছাড়াও অশ্বগন্ধায় উপস্থিত রয়েছে উইথাফেরিন এ, ডি, ই , উইথানন,উইথাননোলাইড হল বায়োঅ্যাক্টিভ পর্দাথ।
প্রাকৃতিক অশ্বগন্ধা পেতে এখানে 👉 ক্লিক করুন
বহু সমস্যার সমাধান এই অশ্বগন্ধার উপকারিতা অনেক যা বলে শেষ করা যাবে না। আসুন অশ্বগন্ধার কিছু উপকারিতা সংক্ষেপে জেনে নেইঃ
অশ্বগন্ধা কীভাবে কাজ করেঃ
☘শুক্রাণু বাড়াতে অশ্বগন্ধার নাম বহুল প্রচলিত। এ গাছের রস শক্তিবর্ধক
☘ঘুমানোর আগে অশ্বগন্ধা গুঁড়ো চিনিসহ খেলে তা ভালো ঘুমের সহায়ক হিসেবে কাজ করে
☘অশ্বগন্ধার মূল গুঁড়ো সর্দি-কাশি থেকে মুক্তি পেতে সাহায্য করে
☘ অশ্বগন্ধার পাতা ও মূল স্নায়ুবিক বিভিন্ন রোগের সমাধান হিসেবে কাজ করে।অনিদ্রা সমস্যায় ভুগলে অশ্বগন্ধা উত্তম ওষুধ হিসাবে কার্যকর হতে পারে। এছাড়া দুধ ও ঘি এর সঙ্গে অশ্বগন্ধার পাতা ফুটিয়ে খেলে শরীরে বল পাওয়া যায়
☘চোখের ব্যথা দূর করতে বিশেষ উপকারী
☘ ক্রনিক ব্রংকাইটিসের ক্ষেত্রেও একটি কার্যকর ওষধু হল অশ্বগন্ধা
☘অশ্বগন্ধা মাথা ঝিমঝিম করে ওঠা, সংজ্ঞাহীনতা, অবসাদ প্রভৃতি সহ নানা মানসিক ও শারীরিক সমস্যা দূর করতে সহায়ক। মনোযোগ বাড়ায়। ক্লান্তি দূর করে সঞ্জীবনী শক্তি পুনরুদ্ধার করে
☘হজমের সমস্যা থেকে মুক্তি পেতে অশ্বগন্ধা অনেক উপকারী। অম্বল-অজীর্ন, পেট ফাঁপা এবং পেটের ব্যথা নিরাময় সহ যকৃতের জন্য ভীষণ উপকারী অশ্বগন্ধার ফল। তবে অশোধিত অশ্বগন্ধা গুঁড়ো বা পাউডার হজমে গোলমাল সৃষ্টি করতে পারে। যার ফলে তলপেটে ব্যথা হতে পারে। সুতরাং যাদের হজমশক্তি দুর্বল, তাদের অবশ্যই ভালো মানের অশ্বগন্ধা সংগ্রহ করে সেবন করতে হবে
তাই আপনি অশ্বগন্ধা নিয়মিত খান ইনশাআল্লাহ আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি করবে। আপনার শরীর এবং মেজাজ করবে ফুরফুরা

Reviews
There are no reviews yet.